সর্বশেষ:
চট্টগ্রামে সবজির বাজারে দামে বড় বৈষম্য, স্থির রয়েছে মাছ-মাংস
চট্টগ্রামে সবজির বাজারে দামে বড় বৈষম্য, স্থির রয়েছে মাছ-মাংস
চট্টগ্রাম প্রতিনিধি,বাংলাদেশ টেলিগ্রাফ:
চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির দামে বেশ বড় ধরনের তারতম্য দেখা গেছে। বাজারে বর্তমানে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। মৌসুমের আগে বাজারে আসা এই সবজিটি প্রতি কেজি ১২০ থেকে ২০০ টাকা পর্যন্ত হাঁকাচ্ছেন বিক্রেতারা।
অন্যদিকে, সবচেয়ে কমদামী সবজির তালিকায় রয়েছে পেঁপে, যা প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে।
এদিকে ব্রয়লার ও সোনালি মুরগিসহ গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
ইলিশ, রুই, কাতলা ও চাষের মাছের বাজারও সপ্তাহের ব্যবধানে স্থিতিশীল রয়েছে। অন্যান্য সাধারণ সবজির কেজিপ্রতি দর মানভেদে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে থাকলেও, উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে আগাম মৌসুমের শিম।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।